গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?

২৫ জুন ২০২৬, ০৯:১৬ PM
নেদারল্যান্ডস-জাপান ম্যাচ

নেদারল্যান্ডস-জাপান ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের পথে। এরই মধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে কয়েকটি দল, আবার কিছু দল এখনও অপেক্ষায় শেষ ম্যাচের ফলাফলের। কোথাও চলছে গ্রুপ সেরার লড়াই, কোথাও রানার্সআপ হওয়ার হিসাব-নিকাশ। কেউ কেউ আবার সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।

এমন নানা সমীকরণকে সামনে রেখেই আজ মাঠে নামছে ‘এফ’ গ্রুপের চার দল। গ্রুপের শেষ ম্যাচগুলো শেষে বদলে যেতে পারে পয়েন্ট টেবিলের পুরো চিত্র। দিনের দুটি ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে তিউনিসিয়ার, আর জাপান লড়বে সুইডেনের বিপক্ষে।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়স্থানে জাপান। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা সুইডেনও নকআউটের দৌড়ে ভালোভাবেই টিকে আছে। অন্যদিকে টানা দুই পরাজয়ে কোনো পয়েন্ট না পাওয়া তিউনিসিয়া ইতোমধ্যেই বিদায় নিশ্চিত করেছে।

নেদারল্যান্ডস

তিউনিসিয়ার বিপক্ষে জয় কিংবা ড্র—দুই ফলই ডাচদের সরাসরি নকআউটে তুলে দেবে। এমনকি পরাজিত হলেও, অন্য ম্যাচে জাপান যদি সুইডেনকে হারায়, সেক্ষেত্রেও শেষ ৩২ নিশ্চিত হবে তাদের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইলে জয়ের পাশাপাশি নজর রাখতে হবে জাপান-সুইডেন ম্যাচের ফল ও গোল ব্যবধানের দিকেও।

জাপান

জাপানের সমীকরণও অনেকটা একই। সুইডেনের বিপক্ষে জয় বা ড্র করলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। আর যদি তারা জয় পায় এবং নেদারল্যান্ডস পয়েন্ট হারায়, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে উঠবে ব্লু সামুরাইরা।

সুইডেন

সুইডেনের জন্য আজকের ম্যাচটি কার্যত ‘বাঁচামরার লড়াই’। জাপানকে হারাতে পারলেই সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে তারা। তবে ড্র হলে তাদের ভাগ্য নির্ভর করবে অন্য গ্রুপগুলোর তৃতীয় সেরা দলগুলোর ফলাফলের ওপর।

তিউনিসিয়া

তিউনিসিয়ার নকআউটের আশা আগেই শেষ হয়ে গেছে। তাই ডাচদের বিপক্ষে তাদের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। বিশ্বকাপ অভিযান শেষ করার আগে অন্তত একটি ইতিবাচক ফল নিয়ে মাঠ ছাড়তে চাইবে আফ্রিকান দলটি।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence