মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট দিল জকসু

২৫ জুন ২০২৬, ০৯:২৮ PM
জকসুর কার্পেট হস্তান্তর

জকসুর কার্পেট হস্তান্তর © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে কার্পেট প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে নারী শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত নামাজের স্থানে এসব কার্পেট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানাসহ জকসুর অন্যান্য প্রতিনিধিরা।

কার্পেট প্রদান প্রসঙ্গে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য চাহিদা ও প্রয়োজন পূরণে জকসু সবসময় আন্তরিক। নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও জকসু এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মানবিক, শিক্ষাবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করছি।’

বিশ্ববিদ্যালয়ে মসজিদ নির্মাণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের উপাচার্যের সঙ্গে ধর্মমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি বড় মসজিদ নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছিল। তবে জায়গা সংকুলানের কারণে সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি।’

জকসু নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের উন্নয়নে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগ: জকসু
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬