আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেব: প্রধানমন্ত্রী

১৬ এপ্রিল ২০২০, ১১:১১ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা জানান।

ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে এই ভিডিও কনফারেন্স হ‌চ্ছে। গণভবন থে‌কে সকাল ১০টায় কনফারেন্স শুরু হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

প্রধানমন্ত্রী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সবশ্রেণির মানুষদের সহযোগিতার কথা জানিয়ে বলেন, আমরা ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেব।

তিনি বলেন, যেহেতু সবকিছু এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে। যারা দিনমজুর কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকি নিম্নবিত্তদের অনেক কষ্ট হচ্ছে। আমরা প্যাকেজ ঘোষণা করেছি। সবাইকে সহযোগিতা করব। এমনকি এটা আমরা শুরু করেছি। মানুষের কাছে হাত পাততে পারে না যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড করে দেব। ১০ টাকার ওএমএস চাল নিয়ে প্রশ্ন ওঠায় এটা স্থগিত করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাসহ বেশ কয়েকটি জেলায সব থেকে বেশি আক্রান্ত। অন্যান্য জেলায়ও কিছু আছে কিন্তু ঢাকা এবং এর আশপাশে ভাইরাস কেন এত বেশি হলো, এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এ রোগে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি আমি। যারা এখন চিকিৎসারত আছেন তারাও দ্রুত আরোগ্য লাভ করুক, এটাই আমি চাই।

দায়িত্ব নিয়েছেন বয়স ও অভিজ্ঞতার শর্ত পূরণ না করা ভিসি
  • ২৬ জুন ২০২৬
স্বর্ণের কচ্ছপ-রোবট কুকুরসহ অদ্ভুত ঘুস নিতেন দ. কোরিয়ার সাব…
  • ২৬ জুন ২০২৬
ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ১
  • ২৬ জুন ২০২৬
জলবায়ু বিপর্যয়: জনস্বাস্থ্য রক্ষায় কাজ শুরুর আহ্বান স্বা…
  • ২৬ জুন ২০২৬
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পিয়ন নিয়োগ: উচ্চশিক্ষার অস্ব…
  • ২৬ জুন ২০২৬