রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ১

২৬ জুন ২০২৬, ০৯:৫০ PM
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলের সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আজ বিকেল ৫টার দিকে বাংলাবাজারে তাজিয়া মিছিলের সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তার বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, নিহতের হাত, পা ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬