৯ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

১৬ এপ্রিল ২০২০, ১০:২৯ AM

© ফাইল ফটো

দেশের জেলাগুলোর করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতিসহ খোঁজ-খবর নেয়ার জন্য ঢাকা বিভাগের ৯ জেলার সঙ্গে ভি‌ডিও কনফা‌রেন্স শুরু করে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্প‌তিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থে‌কে এ ভি‌ডিও কনফা‌রেন্স শুরু হয়েছে।

আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স অনু‌ষ্ঠিত হয়েছে।

এসব জেলার সরকা‌রি কর্মকর্তা ও রাজ‌নৈ‌তিক নেতা‌দের স‌ঙ্গে আজ পর্যায়ক্রমে মতবি‌নিময় ক‌রবেন প্রধানমন্ত্রী।জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

এর আগে গত ৫ ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার এবং ১২ এপ্রিল বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার করোনা সম্পর্কিত খোঁজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন বছর পর ফিরে এক ম্যাচ খেলেই বাদ
  • ২৫ জুন ২০২৬
দাবি পূরণে ‘দৃশ্যমান পদক্ষেপ’ দেখলেন ইন্টার্নরা, কর্মবিরতি …
  • ২৫ জুন ২০২৬
মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট দিল জকসু
  • ২৫ জুন ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোত…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬