বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ১ লাখ ৩৪ হাজার

১৬ এপ্রিল ২০২০, ১০:০৮ AM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই যেন রেকর্ড ভাঙ্গছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এদিকে করোনাভাইরাসের (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা সাড়ে ২০ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে আটটা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানানা গেছে। এতে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জন।

এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রাণহানির ঘটনা ঘটেছে ৭ হাজার ৯৬০ জনের। আর শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ৫১৫ জন। এখন করোনা শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২ হাজার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২০৬ জন। মোট শনাক্ত হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জনের। মারা গেছে ২৮ হাজার ৫২৯ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনা শনাক্ত হওয়া শীর্ষ পাঁচটি দেশ ইউরোপের। এর মধ্যে স্পেনে শনাক্ত ১ লাখ ৮০ হাজার ৬৫৯ জন ও মৃত্যু ১৮ হাজার ৮১২ জন, ইতালিতে শনাক্ত ১ লাখ ৬২৫ হাজার ১৫৫, ফ্রান্সে শনাক্ত ১ লাখ ৪৭ হাজার ৮৬৩, জার্মানিতে শনাক্ত ১ লাখ ৩৪ হাজার ৭৫৩ ও যুক্তরাজ্যে শনাক্ত ৯৮ হাজার ৪৭৬ জন।

এদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বলছে, চার দিন ধরে টানা করোনা শনাক্ত বাড়ছে বাংলাদেশে। এ সময়ে পরীক্ষার সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। গতকাল বুধবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জন। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বর্ণের কচ্ছপ-রোবট কুকুরসহ অদ্ভুত ঘুস নিতেন দ. কোরিয়ার সাব…
  • ২৬ জুন ২০২৬
ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ১
  • ২৬ জুন ২০২৬
জলবায়ু বিপর্যয়: জনস্বাস্থ্য রক্ষায় কাজ শুরুর আহ্বান স্বা…
  • ২৬ জুন ২০২৬
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পিয়ন নিয়োগ: উচ্চশিক্ষার অস্ব…
  • ২৬ জুন ২০২৬
মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা প্রশাসন ও নেতাদের কাছে দিন…
  • ২৬ জুন ২০২৬