করোনা: নিউইয়র্কে চিকিৎসকসহ আরো ৭ বাংলাদেশির মৃত্যু

১৬ এপ্রিল ২০২০, ০৯:১২ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরো একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথমদিনে নিউইয়র্কের ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

একই দিন আরো ছয় বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে অন্তত ১৩৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। মারা যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন এনাম উদ্দিন, বীণা মজুমদার, এম রহমান মুক্তা, রানা বেগম ও একজন নারী। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসক শামীম আল মামুনের মৃত্যু হয়। তিনি সিলেট মেডিক্যাল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া নিউ ইয়র্কে ১৪ এপ্রিল একদিনে ৩ হাজার ৭৭৮ জনের মৃত্যুর হিসাব যুক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। শুধু নগরীর পাঁচ বরোতেই ৭ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে।

নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, প্রতিটি মৃত্যু বেদনার। হাসপাতালে ভর্তির হার কমে এলেও অসুস্থ মানুষের মৃত্যু হচ্ছে।

এদিকে করোনা আক্রান্ত নিউইয়র্কে বাংলা নববর্ষের প্রথমদিনে ছিল বিষাদের ছায়া। নজিরবিহীন একটি পরিবেশের মধ্য দিয়ে দিনটি কাটিয়েছেন প্রবাসীরা। কেউ কেউ ঘরের মধ্যে বৈশাখ বরণের পোশাক আশাক পড়ে ঐতিহ্যবাহী খাবার খেলেও, আসলে এই মৃত্যুপুরী জুড়ে ছিল শোকের আবহ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী বাবুল কালের কণ্ঠকে জানিয়েছেন, এমন পরিবেশ কল্পনাও করা যায় না।

গত বছরও নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনা আর প্রাণের স্পন্দনে কাটিয়েছেন দিনটি। অথচ এই বছরের দিনটিকে চেনাই যাচ্ছে না।

এদিকে প্রবাসীদের অনেকে বলেছেন, নতুন বছরে তাদের প্রত্যাশা, প্রাণঘাতী করোনা চলে যাবে, পৃথিবী আবারো স্বাভাবিক হয়ে আসবে।

স্বর্ণের কচ্ছপ-রোবট কুকুরসহ অদ্ভুত ঘুস নিতেন দ. কোরিয়ার সাব…
  • ২৬ জুন ২০২৬
ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ১
  • ২৬ জুন ২০২৬
জলবায়ু বিপর্যয়: জনস্বাস্থ্য রক্ষায় কাজ শুরুর আহ্বান স্বা…
  • ২৬ জুন ২০২৬
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পিয়ন নিয়োগ: উচ্চশিক্ষার অস্ব…
  • ২৬ জুন ২০২৬
মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা প্রশাসন ও নেতাদের কাছে দিন…
  • ২৬ জুন ২০২৬