করোনায় আরও এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

১৫ এপ্রিল ২০২০, ১০:৪২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে ডা. শামীম আল মামুন নামে ওই চিকিৎসক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক আবুল হাসনাত জোয়ারদার। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি জানিয়েছেন, ডা. শামীম আল মামুন একজন সাইকোলজিস্ট হিসেবে নিউইয়র্কে কর্মরত ছিলেন। তিনি সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র বলেও জানান তিনি।

তিন বছর পর ফিরে এক ম্যাচ খেলেই বাদ
  • ২৫ জুন ২০২৬
দাবি পূরণে ‘দৃশ্যমান পদক্ষেপ’ দেখলেন ইন্টার্নরা, কর্মবিরতি …
  • ২৫ জুন ২০২৬
মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট দিল জকসু
  • ২৫ জুন ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোত…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬