জঙ্গলে সন্তানদের ফেলে যাওয়া সেই মা করোনায় আক্রান্ত নন!

১৫ এপ্রিল ২০২০, ০৯:২৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে সন্তানদের ফেলে যাওয়া সেই মা করোনায় আক্রান্ত নন। আইইডিসিআরের প্রাথমিক পরীক্ষায় মাজেদা বেগম (৫০) নামের ওই নারীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানান তিনি। গত সোমবার রাতে সখীপুর উপজেলার ইছাদিঘী গ্রামের জঙ্গলে তাকে পাওয়া যায়।

তিনি বলেন, তার শরীরে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা ছিল। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে তাকে ভর্তি করা হয়। আজ বুধবার (১৫ এপ্রিল) পরীক্ষা শেষে তার করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ঘটনার দিন তার কান্নার শব্দ শুনে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকায় করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

জানা গেছে, করোনায় আক্রান্ত সন্দেহে তাকে স্বামী ও সন্তানেরা জঙ্গলে ফেলে রেখে চলে যান। ওই মায়ের বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়িতে। স্বামী-সন্তান গাজীপুরে পোশাক কারখানায় কাজ করেন।

পরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. মুক্তাদির ভূঁইয়া গণমাধ্যমকে জানান, তার করোনা রিপোর্ট নেভেটিভ এসেছে। তবে বিষয়টি নিশ্চিত হতে দু’তিনদিনের মধ্যে পুনরায় নমুনা পরীক্ষা করা হবে। তিনি মানসিক ভারসাম্যহীন। তবে তার শারীরিক সমস্যা গুরুতর নয় বলেও জানান তিনি।

তিন বছর পর ফিরে এক ম্যাচ খেলেই বাদ
  • ২৫ জুন ২০২৬
দাবি পূরণে ‘দৃশ্যমান পদক্ষেপ’ দেখলেন ইন্টার্নরা, কর্মবিরতি …
  • ২৫ জুন ২০২৬
মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট দিল জকসু
  • ২৫ জুন ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোত…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬