করোনা: ঢাকায় ২০ হোটেলে ডাক্তার-নার্সদের জন্য থাকার ব্যবস্থা

১৪ এপ্রিল ২০২০, ০১:০৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের চিকিৎসা দেয়া ডাক্তার ও নার্সদের জন্য রাজধানী ঢাকায় ২০টি হোটেলের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে তারা থাকবেন।

বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে, এই হোটেলের মধ্যে আছে ঢাকা রিজেন্সী, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মিরিডিয়ান, রাজমনি ঈঁশা খা, হোটেল ৭১ ইত্যাদি।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মহানগর জেনারেল হাসপাতাল এবং কমলাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা হোটেলগুলোয় থাকবেন।

বাংলাদেশে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮০৩ জন। মৃতের সংখ্যা ৩৯জন। আক্রান্ত হয়েছে ৩৫টি জেলার মানুষ। ইতিমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণা করা হয়েছে। সারাবিশ্বে মৃত্যু ও আক্রান্তের হিসেবে বিশ্বের সব দেশেকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

তিন বছর পর ফিরে এক ম্যাচ খেলেই বাদ
  • ২৫ জুন ২০২৬
দাবি পূরণে ‘দৃশ্যমান পদক্ষেপ’ দেখলেন ইন্টার্নরা, কর্মবিরতি …
  • ২৫ জুন ২০২৬
মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট দিল জকসু
  • ২৫ জুন ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোত…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬