নিজের করোনা জেনেও ইমারজেন্সি ডিউটিতে অনড় চিকিৎসক

১৪ এপ্রিল ২০২০, ১২:২৮ PM

© প্রতীকী ছবি

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাভারে এটিই প্রথম করোনা শনাক্ত রোগী বলে জানা গেছে। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায় ওই চিকিৎসক নিজের করোনা আক্রান্তের বিষয়টি জানতে পারেন। নিজের শরীলে করোনা ভাইরাসের উপস্থিতি জেনেও ইমারজেন্সি ডিউটি চালিয়ে যেতে অনড় দেখা যায় ওই চিকিৎসককে। সহকর্মীর এমন মনোবল দেখে নিজের ফেসবুক ওয়ালে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা।

সোমবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার নার্সসহ মোট ১০ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়। সেখানে ৯ জনের নেগেটিভ আর একজনের পজিটিভ ফলাফল আসে। তিনি হলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (৩৮)।

এতে তার সংস্পর্শে থাকা মেডিকেলের ৪০ জনকে বাধ্যতামূলক আইসোলেশন এ পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, সোমবার সকাল থেকেই হাসপাতলের জরুরী বিভাগে নিজ দায়িত্ব পালন করছিলেন ওই চিকিৎসক। শরীরে হালকা জ্বর ছাড়া তার শরীরে তেমন কোন উপসর্গ ছিল না। ডাক্তারদের শরীরের অবস্থা কি তা জানতে সোমবার আইইডিসিআরের ১০জনের নমুনা পাঠানো হয়। আইইডিসিআর এর রিপোর্টে ৯ জনের নেগেটিভ আসে ও এক জনের পজিটিভ। নিজের শরীরে করোনা পজেটিভ জানার পরে সবাইকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক। তাকে ঢাকায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত কোনো হাসপাতালে পাঠানো হয়।

তার সহকর্মী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা ফেসবুকে লিখেছেন, ‘‘তারা চিকিৎসকসহ ১০ জনের নমুনা পাঠিয়েছিলেন, তার মধ্যে নয়জনের করোনা ভাইরাস নেগেটিভ, আর একজন চিকিৎসকের পজিটিভ এসেছে। সাভারে ৪১ জনের নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৪০ জন নেগেটিভ। কী ভাগ্য আমাদের! আমি আমার যোদ্ধাদের মনোবল দেখে বিস্মিত! তাকে বললাম, আপনাকে তো কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হতে হবে। তিনি তখনও জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তিনি বললেন, ‘স্যার আমি এখন চলে গেলে ইমারজেন্সি ডিউটি কে করবে, কী হবে রোগী যদি আসে?’ চুপ হয়ে গেলাম। ইচ্ছে করছিল অনেক আওয়াজ করে ছোট শিশুদের মত কান্না করতে কিন্তু পারিনি। কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি করব ইমারজেন্সি ডিউটি। আপনি চিন্তা করবেন না। আমার সিভিল সার্জন স্যার সাহস দিলেন। আমার যোদ্ধা এখন ভর্তি আছে।”

“আমাকে বলে, ‘স্যার আপনি আইসোলেশনে চলে যান, কারণ আজ সারাক্ষণ আমরা একসাথে ছিলাম।’ একসাথে প্রশিক্ষণ প্রদান করেছিলাম। আজ আমি চলে আসলাম আইসোলেশনে। আমিসহ আমার ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীর আইসোলেশন বাধ্যতামূলক হয়ে পড়েছে। বলেছি সহকর্মীদের, যদি বাঁচতে হয়, একসাথে লড়ে বীরের মত বাঁচব, আর মরতে হলেও বীরের মত মরব। এত মানুষ আমাদের ভালোবাসে, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের দেখে রাখবেন। আমাদের সেবা কার্যক্রম যথারীতি চলবে। যদি আমি ও আমার টিম বেঁচে থাকি দেখা হবে নিশ্চয়।”

উল্লেখ্য, সাভার থেকে এ পর্যন্ত মোট ৪১ জনের নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়। সেখান থেকে ৪০ জনের নমুনা নেগেটিভ আর একজনের নমুনা পজেটিভ আসে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬