ভারতে লকডাউন বাড়ল আরও ১৯ দিন

১৪ এপ্রিল ২০২০, ১১:১৭ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। মঙ্গলবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণে মোদি জানান, ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। লকডাউন কঠোরভাবে মান্য করার জন্য এবার প্রশাসন আরও কড়া হবে বলে জানিয়েছেন তিনি।

আগের ঘোষণা অনুযায়ী আজই শেষ হওয়ার কথা ছিল ২১ দিনের লকডাউনের মেয়াদ। করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ায় গত শনিবার মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশটির অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির দাবি জানান। পশ্চিমবঙ্গ-সহ ৯ টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ১৫দিন বাড়িয়েও দিয়েছে।

জাতির উদ্দেশে ভাষণে মোদি ছোট-বড় উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান তিনি।

 

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬