এবার করোনায় মারা গেল পাকিস্তানি ক্রিকেটার

১৪ এপ্রিল ২০২০, ১১:১২ AM

© সংগৃহীত

সারাবিশ্বে মহামারি করোনাভাইরাস বেশকিছু দিন তান্ডব চালিয়েছে ক্রিয়াঙ্গনে। কিন্তু এবার প্রথম আঘাত হানল ক্রিকেটাঙ্গনে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার মৃত্যুর আগে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন ৫০ বছর বয়সী এই ক্রিকেটার।

বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান সরফরাজ পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই। তিনি ঘরোয়া ক্রিকেটে বেশি পরিচিত। তার কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত বিস্তৃত ঘরোয়া ক্যারিয়ারে খেলেছেন ১৫টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।

প্রথম শ্রেণির ক্রিকেটে গায়ে ১৫ ম্যাচের ২৫ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৬১৬ রান, ফিফটি রয়েছে ৪টি। ১৯৯৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে অবসর নেন সরফরাজ। পরে নাম লেখান কোচিংয়ে।

গত কয়েকদিন করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ফুটবলার ও কোচ মারা গেছেন।

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬