সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় করোনায় ২০৯ বাংলাদেশি আক্রান্ত

১৪ এপ্রিল ২০২০, ০৮:৫০ AM

© সংগৃহীত

সিঙ্গাপুরে নতুন করে ৩৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনই বাংলাদেশি। সোমবার ২০৯ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৮৭৮ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৯১৮ জন আজ আরও ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮৬ জন।

করোনায় প্রাণহানি ও অসুস্থ্যতার পরিসংখ্যান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৮ জন৷ মারা গেছেন ৯ জন। সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৮৬ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া তথ্যানুযায়ী, আক্রান্ত ৩৮৬ জনের সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন৷ বাইরের দেশের কারো সংস্পর্শে আসেননি তারা। ২৮০ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সাঙ্গে যোগাযোগ রয়েছে। এরমধ্যে বেশিরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। ৯৪ জনের তথ্য এখনো অজানা।

১৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে নয়জনের মৃত্যু হয়েছে৷ আর একজন করোনাভাইরাস পজিটিভ ফলাফল পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন৷

 

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬