নরসিংদীতে সাংবাদিক-চিকিৎসকসহ নতুন ১৬ জন করোনায় আক্রান্ত

১৩ এপ্রিল ২০২০, ০৪:৪৫ PM

© সংগৃহীত

নরসিংদীতে সাংবাদিক ও চিকিৎসকসহ নতুন করে আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

জেলা করোনা প্রতিরোধ জরুরী সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস জানান, রবিবার নরসিংদী থেকে করোনা উপসর্গ সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার ফলাফলে ১৬ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে একজন চিকিৎসকসহ ৭জন সিভিল সার্জনের অফিসের, একজন সদর উপজেলা স্যানিটাইজার অফিসার, একজন সাংবাদিক ও একজন মনোহরদীরসহ মোট ১৬জন।

তিনি আরো জানান, আক্রান্তদের আইসোলেশনে নেয়া হবে। এনিয়ে নরসিংদী জেলায় মোট ২০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানিয়েছেন, শিগগরিই ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হবে। ফলে ১০০ শয্যার সাধারণসহ সব রোগীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এজন্য হাসপাতালটিতে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হবে না। বর্তমানে যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে নতুন যারা আসবেন তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। তারা সেখান থেকে সব রোগের চিকিৎসা পাবেন। সেখানে অপারেশনসহ সব চিকিৎসা সেবা দেওয়া হবে।

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬