এবার অসহায় ও দুস্থদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করল ঢাবি ছাত্রদল

১৩ এপ্রিল ২০২০, ০৩:৪৬ PM

© টিডিসি ফটো

করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশে-পাশের এলাকায় করোনার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবং হল পর্যায়ের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় গরীব ও অসহায় দেড় শতাধিক পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী পৌঁছে দেন।

এসব খাদ্য-সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিঁয়াজ, ছোলা ইত্যাদি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, নীরবে, নিভৃতে অসহায় ও দুস্থদের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সরাসরি তত্বাবধানে ঢাবি ছাত্রদলের এ কার্যক্রম আমরা অব্যাহত রাখব।

ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমান বলেন, করোনার কারনে কর্মহীন, কিন্তু লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে অনিচ্ছুক এমন মানুষ এবং যারা কোথায়ও থেকে সাহায্য না পেয়ে খাদ্যকষ্টে আছেন এমন পরিবারগুলোকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান এবং এটা অব্যাহত থাকবে।

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬