নারায়ণগঞ্জ, বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ

১৩ এপ্রিল ২০২০, ০২:৫৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে ইতোমধ্যেই ‘কমিউনিটি সংক্রমণ’ হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে। এছাড়া নারায়ণগঞ্জ, ঢাকার বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ হয়েছে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৯।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছে। এজন্য লকডাউন জোরদার করতে হবে। বিশেষ করে এই এলাকাগুলো।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চার-পাঁচশ ভেন্টিলেটর ও চার-পাঁচশ অক্সিজেনারেটর সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজনসহ দেশে এ পর্যন্ত মোট ৪২ জন করোনা থেকে সেরে উঠেছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জে যুবকের মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
‘দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে …
  • ২৫ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পা…
  • ২৫ জুন ২০২৬
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬