ঘরে বসেই অনলাইনে করোনা পরীক্ষা

১৮ মার্চ ২০২০, ০৯:৩৫ AM

© সংগৃহীত

করোনার আতঙ্কে বিশ্বের সব দেশের অবস্থা নাকাল। চীনের উহান থেকে এই ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার পর থেকেই বিশ্ববাসীর কপালে চিন্তার ভাঁজ পরে গেছে। এ অবস্থায় জ্বর-ঠান্ডা-কাশি বা শ্বাসকষ্টকে সামান্যভাবে দেখা যাবে না। এসব উপসর্গ হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

সেজন্য সব রকমের সতর্কতা মেনে চললে যে কেউ এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য সংস্থাও তেমনটাই জানাচ্ছে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তাদের হটলাইন নাম্বার দিয়েছে। তবে এবার বাসায় বসে অনলাইনেই করোনার প্রাথমিক পরীক্ষা করে নিতে পারবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে মুজিববর্ষ উপলক্ষে ‘বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেজ’ এর পক্ষ থেকে coronatestbd.com নামে একটি ওয়াবসাইট চালু করা হয়েছে। যেখানে করোনা আছে কিনা তার একটি প্রাথমিক ধারণা নেয়া যেতে পারে। ওয়েবসাইটির প্রচারণায় রয়েছে করোনা ফেসবুক এওয়ারনেস গ্রুপ। ওয়েবসাইটির আইডিয়াতে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী।

ওয়েবসাইইটি খুললেই সেখানে লেখা থাকে শুরু করুণ। এরপর একেরপর এক ধাপ শেষ করেওতে হয়। যেখানে বয়স, ঠান্ডা-জ্বর সম্পর্কে ধারণা, কোথাও ভ্রমণ করেছি কিনা ইত্যাদি নানা বিষয়ে উত্তর দিতে হয়। ফলে একসময় গিয়ে জানানো হয়, বর্তমানে কতটুকু করোনার ঝুঁকিতে আছে আগ্রহদাতা। তবে পুরো বিষয়টাই একেবারে প্রাথমিক ধারণা। অবশ্যই এই বিষয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইনে ফোন দিয়ে বিস্তারিত জানতে হবে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা আইনের খসড়া প্রকাশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাজে এলো না কর্মচারীদের ৩ দফার আল্টিমেটাম, পে স্কেলের কী হব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬