পাঁচ দিনেই প্রকাশ পাচ্ছে করোনার লক্ষণ

১০ মার্চ ২০২০, ১২:২৮ PM

© সংগৃহীত

যখন আমরা করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে দেখতে পাই, আমরা বোঝার চেষ্টা করি লক্ষণগুলো কতটা মারাত্মক। তবে এই করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ পাঁচ দিনেই প্রকাশ পাচ্ছে বলে জানা গেছে এক নতুন গবেশণায়। কিন্তু অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে অসুস্থতার লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে ১২ দিনের মতো।

সোমবার (৯ মার্চ) অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ৯৭ দশমিক ৫ শতাংশ করোনা রোগীর শরীরে ১২ দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পেয়েছে। তবে গড়ে এ সময়সীমা ছিল মাত্র পাঁচদিন। অর্থাৎ ভাইরাস সংক্রমণের পাঁচদিনের মধ্যেই বেশিরভাগ রোগীর শরীরে করোনার উপসর্গ দেখা গেছে।

গবেষকরা জানান, মৌসুমী ফ্লুতে আক্রান্ত হলে সাধারণত লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে এক থেকে চারদিন। করোনার মতো এতেও সর্দি, কাশি, জ্বর, গলায় খুসখুস প্রভৃতি উপসর্গ দেখা যায়। সেক্ষেত্রে দুটোরই একই উপসর্গ থাকায় প্রাথমিকভাবে রোগ নির্ধারণে ভুল হওয়ার সম্ভবনা রয়েছে। চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে অন্তত ৩ কোটি ৪০ লাখ মানুষ মৌসুমী ফ্লুতে আক্রান্ত হয়েছেন।

গত ডিসেম্বরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কিছুদিনের মধ্যেই চিকিৎসকরা জানিয়ে ছিলেন, কারও শরীরে করোনা সংক্রমণের সন্দেহ থাকলে তাকে দুই সপ্তাহ আলাদা রাখা উচিত। কারণ শরীরে করোনা ভাইরাস থাকলে এ সময়ের মধ্যেই তার লক্ষণ প্রকাশ পাবে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের বিজ্ঞানীরা চীনের উহানে করোনা সংক্রমণ শুরুর পরপরই বাইরের অন্তত ৫০টি এলাকার মানুষদের স্বাস্থ্য প্রতিবেদন নিয়ে গবেষণা চালান।

একেবারে প্রারম্ভিক পর্যায়ে হওয়ায় তখনও ওইসব অঞ্চলে সম্প্রদায়ভিত্তিক সংক্রমণের সুযোগ ছিল না। অর্থাৎ সেখানে করোনার একমাত্র প্রবেশের উপায় ছিল বহিরাগতদের আগমনের মাধ্যমে। গবেষণায়, ১৮১ জনের শরীরেই পাঁচ থেকে ১২ দিনের মধ্যে ভাইরাস আক্রান্ত হওয়ার উপসর্গ প্রকাশ পেয়েছে।

 

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬