করোনা প্রতিরোধে ১৮ পরামর্শ দিল সরকার

১০ মার্চ ২০২০, ১০:৩৩ AM

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে বাংলাদেশে শনাক্ত হয়েছে তিনজন। এই ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই ভাইরাসের প্রকোপ নিয়ে ভীত না হয়ে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদফতর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রদত্ত এই পরামর্শগুলো মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেছে সরকার।

প্রতিরোধে পরামর্শ:
১. নিয়মিত জীবণুনাশক বা সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত।
২. কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে ৩ ফুট দূরত্ব বজায় রাখা প্রয়োজন।
৩. হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
৪. হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে।
৫. যেখানে সেখানে থুথু নিক্ষেপ করা যাবে না।
৬. রান্না করার আগে ভালো করে খাবার ধুয়ে নিতে হবে।
৭. যেকোনো খাবার ভালো করে সেদ্ধ করে রান্না করতে হবে।
৮. অসুস্থ ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসা যাবে না।
৯ কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলুন।
১০. বাড়ি ও কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।
১১. বাইরে ব্যবহৃত জুতা ঘরে ব্যবহার করা যাবে না। খালি পায়ে হাঁটা যাবে না।
১২. পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে।
২৩. জ্বর, কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।
১৪. স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুসরণ করে নিরাপদ থাকাই উত্তম পন্থা।
১৫. অসুস্থ বোধ করলে বাড়িতে অবস্থান করা উত্তম।
১৬. জনাকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করতে হবে।
১৭. শিশু, বৃদ্ধ ও ক্রণিক রোগীদের অধিকতর সতর্ক থাকতে হবে।
১৮. নিজেকে নিরাপদ রাখতে বিদেশ ভ্রমণ না করাই ভালো।

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬