৩ জন বিমানবন্দর থেকে হাসপাতালে

০৯ মার্চ ২০২০, ০৮:৪৯ PM

© সংগৃহীত

দেশে নভেল করোনা ভাইরাস সংক্রমণ ঘটার প্রেক্ষাপটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিদেশ থেকে আসা তিনজনকে শাহজালাল বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই তিন বাংলাদেশিদের মধ্যে দুজন এসেছেন ইতালি থেকে, অন্যজন এসেছেন সিঙ্গাপুর থেকে।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র থেকে জানা গেছে, এই তিনজন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকায় আসেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ বলেন, ইতালি থেকে আসা দুজনের শ্বাসকষ্ট ছিল। সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তির ছিল জ্বর। তাদের (ইতালি ফেরত) শ্বাসকষ্ট, নিউমোনিয়ার লক্ষণ ছিল। এটা যেহেতু করোনা আক্রান্তের একটা উপসর্গ, এ কারণে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর শরীরে জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।”

ইতালিতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, সেখানে এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরে কভিড-১৯ রোগীর মধ্যে পাঁচজন বাংলাদেশি।

তিন মাস আগে চীনে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর ঢাকার বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা শুরু করা হয়। সন্দেহজনক কোনো রোগী পেলেই পাঠানো হচ্ছিল হাসপাতালে।

অনেককে পরীক্ষা করা হলেও রবিবার বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। যে তিনজনের মধ্যে নভেল করোনা ভাইরাস ধরা পড়েছে তাদের দুজনই ইতালি থেকে এসেছেন। অন্যজন তাদেরই একজনের স্বজন।

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬