অস্ত্রোপচারে কেন সবুজ-নীল অ্যাপ্রোন পরে

০৫ মার্চ ২০২০, ০৯:৪৫ AM

চিকিৎসকরা সাধারণত নানা রঙের অ্যাপ্রোন পরে থাকেন। তবে অন্য সয়মের কথা বাদ দিয়ে শুধু অস্ত্রোপচারের সময়টাতে আসি। সে সময় লক্ষ্য করলে দেখা যাবে চিকিৎসকরা সবুজ বা নীল রঙের অ্যাপ্রোন পরেন। কিন্তু এর পেছনের কারণটা কেউ কেউ জানলেও বেশিরভাগ মানুষেরই অজানা।

আসলে ভিন্ন রঙের অ্যাপ্রোন পরার পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক বিষয়। অস্ত্রোপচার মানেই রক্তাক্ত ব্যাপার। যত ছোটখাটো অস্ত্রোপচার হোক না কেন, রোগীর রক্তপাত হওয়াটা খুবই স্বাভাবিক। সেই অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অ্যাপ্রোন রক্তের দাগ লাগবেই। যদি চিকিৎসকেরা সাদা রঙের অ্যাপ্রোন পরেন, তাহলে তাতে রক্তের দাগ দেখতে খুবই খারাপ লাগে।

এমনকি অপারেশন টেবিলে শুয়ে থাকা রোগীও সেটা দেখে আতঙ্কিত হয়ে উঠতে পারেন। বিজ্ঞানসম্মতভাবে, সবুজ বা নীল আসলে লালের পরিপূরক রং। সবুজ বা নীল রঙের ওপর লাল রং মিশিয়ে দিলে, তা কালো হয়ে যায়।

সবুজ বা নীল অ্যাপ্রোন ওপর কালো রং খারাপ মানসিক প্রভাব ফেলে না। রক্ত বলে মনে না হওয়ায় রোগীও মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন না। সে কারণে শুধু অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অ্যাপ্রোনই নয়, হাসপাতালের পর্দা থেকে শুরু করে রোগীর বিছানার চাদরও বেশির ভাগ ক্ষেত্রেই সবুজ বা নীল রঙের হয়ে থাকে।
সূত্র: আনন্দবাজার

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬