করোনায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টার মৃত্যু

০৩ মার্চ ২০২০, ১০:৪২ AM

© সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টামণ্ডলীর এক সদস্য।

সোমবার (২ মার্চ) এ তথ্য জানায় ফক্স নিউজ, খালিজ টাইমস, মিডল ইস্ট মনিটরসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় রেডিওর এক প্রতিবেদনে বলা হয়, খামেনির উপদেষ্টামণ্ডলীর সদস্য ৭১ বছর বয়সী মোহাম্মদ মিরমোহাম্মদি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এ রোগে আক্রান্ত হয়ে ইরানে এ পর্যন্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হলো।

এর আগে ভ্যাটিকানে ইরানের সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক হাদি খাসরুশাহি এবং গিলান প্রদেশের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তক কোভিড-১৯ রোগে মারা যান।

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬