সৌদিতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত

০৩ মার্চ ২০২০, ১০:০২ AM

© সংগৃহীত

সৌদি আরবে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

টুইটার বার্তায় বলা হয়, আক্রান্ত ব্যক্তি সৌদি নাগরিক। তিনি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশ করেন। তবে করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশের সময় ইরান যাওয়ার ব্যাপারে তথ্য গোপন করেছে বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসে চীনের পর ইরানেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। আক্রান্ত হওয়ার সংখ্যাও অনেক। করোনা ভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি।

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬