বলছে সিআইএ

চীনের উহানের ল্যাব থেকেই হয়তো ছড়িয়েছে কোভিড

২৬ জানুয়ারি ২০২৫, ১২:২২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনা মহামারি নিয়ে প্রথম থেকেই সন্দেহের তীর চীনের একটি ল্যাবের দিকেই ছিল। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও (সিআইএ) সেই একই ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি বলছে, চীনের উহানের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

রবিবার (২৬ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, শনিবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে— চীনের উহানের একটি প্রাণি বাজার থেকে প্রাকৃতিকভাবে সংক্রমণের পরিবর্তে করোনভাইরাস মহামারিটি সেখানকারই একটি গবেষণাগার থেকে দুর্ঘটনাক্রমে ছড়িয়ে পড়ে বলে যে তত্ত্ব রয়েছে, সিআইএ এখন সেটিকে সমর্থন করে।

করোনা মহামারিটির উৎস হিসাবে ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএ-এর এই অবস্থান নতুন কোনও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে নয় বরং বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে পাওয়া গেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন বলে নিউইয়র্ক টাইমস তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

আনাদোলুর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার বিশ্লেষণে ভাইরাসের প্রাদুর্ভাবের আগে চীনের উহানের উচ্চ-নিরাপত্তা সম্পন্ন ওই ল্যাবরেটরিতে নিবিড় পরীক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

অবশ্য করোনা মহামারিটি কোনও সংক্রামিত প্রাণীর সংস্পর্শে যাওয়ার পর মানুষের মধ্যে ছড়িয়েছে কিনা বা চীনের গবেষণা ল্যাব থেকে ছড়িয়ে পড়েছিল কিনা সে বিষয়ে সিআইএ দীর্ঘকাল ধরে অনিশ্চয়তা বজায় রেখেছিল।

ট্রাম্প কতৃক নিয়োগ পাওয়া নতুন সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ তার এজেন্সির নতুন মূল্যায়নের ডিক্লাসিফিকেশন অনুমোদন করেছেন। র‍্যাটক্লিফ অবশ্য অতীতে দীর্ঘদিন ধরেই বলে এসেছেন, এই ভাইরাসটি সম্ভবত উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছিল।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬