করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ২০৭

২৪ অক্টোবর ২০২২, ০৪:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
করোনায় ২ জনের মৃত্যু

করোনায় ২ জনের মৃত্যু © সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১৫ জনে। দেশে ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জন।

সোমবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন।

আরও পড়ুন: বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬