বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

২৪ অক্টোবর ২০২২, ০২:৩৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক © সংগৃহীত

বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না। 

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোনো সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।

আরও পড়ুন: সারা দেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ

তিনি আরো বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। দেশের সার্বভৌমত্বে, আইন শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না এটা হয় কখনো। বিএনপি রেল লাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, আমার ঘরে আগুন দিবে। জীবন্ত মানুষ পুড়িয়ে মারবে, আর পুলিশ চুপ করে বসে থাকবে, আমরা চুপ করে বসে থাকবো। ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিলো। তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিলো আগামী দিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না। 

ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ
  • ১৩ জুন ২০২৬
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
  • ১৩ জুন ২০২৬
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা …
  • ১৩ জুন ২০২৬
ভারত আর বাংলাদেশের আকাশ-মাটি এক না, ৪৭ সালেই ফয়সালা হয়ে গ…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের শোডাউনে এসে প্রাণ গেল একজনের
  • ১৩ জুন ২০২৬
×