পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর হাতে দমন করা হবে। শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে।

বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিল্প মালিকদের সহযোগিতা চেয়েছি। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বন্ধ কারখানা খুলে দেবেন এবং যাদের কারখানা বন্ধ থাকবে তাদের তালিকা দেবেন।’

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এ মজুরি নির্ধারণ করা হবে। এ বিষয়ে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ সাউথ ইউন…
  • ০২ নভেম্বর ২০২৬