মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ PM
 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে কবে নাগাদ এই কমিটি গঠিত হবে এবং কমিটিতে কাদের রাখা হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি মন্ত্রণালয়।

সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।

আবেদনই করেননি ৯০ শতাংশ, ফি কমানোর দাবি ৭২ শতাংশের
  • ২৫ নভেম্বর ২০২৬
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬