আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ PM
সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। © টিডিসি ফটো

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীর ওপর প্রস্তাবিত পদ্মা ব্যারেজের নির্মাণকাজ আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন এবং ২০৩৩ সালের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে পদ্মা ব্যারেজের প্রস্তাবিত সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী জানান, সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এই মেগা প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে এবং এ লক্ষ্যে জিওপি প্রকল্প থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার গঠনের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হয়ে ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিটি সেক্টরে উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে প্রকল্পটির কারিগরি সমীক্ষা সম্পন্ন করে তা একনেকে অনুমোদন দেওয়া হয়েছিল।

প্রকল্পটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস, দুটি ফিশ পাস ও নেভিগেশন লক থাকবে। এতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলায় অর্থনৈতিক ও কৃষি বিপ্লব ঘটবে এবং বিদ্যুৎ উৎপাদনও সম্ভব হবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পুরো অঞ্চলে কৃষি বিপ্লব সাধিত হবে। কৃষির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সাফল্য আসবে। এছাড়া প্রকল্পটির সাথে আধুনিক প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা যুক্ত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা আনুমানিক ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের সময়সীমা ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

ট্যাগ: রাজবাড়ী
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9