রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ PM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © সংগৃহীত

সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা যাবে না। একই সঙ্গে অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও সরকারি দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। এ ছাড়া পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার করা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তরকে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিপত্র অনুযায়ী, বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬