একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM
পুলিশের লোগো

পুলিশের লোগো © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেদী হাসানকে সাতক্ষীরায়, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে ও মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলে, কটিয়াদী সার্কেলের এএসপি মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের এএসপি তানজিনা চৌধুরীকে সিআইডিতে, র‍্যাবের এএসপি এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে, গাইবান্ধা বি সার্কেলের এএসপি শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে ও বরিশাল গৌরনদী সার্কেলের এএসপি আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। 

ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9