পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ AM
নতুন পে-স্কেল

নতুন পে-স্কেল © টিডিসি সম্পাদিত

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতার হারেও পরিবর্তন আসছে। এ জন্য চারটি নতুন ধাপ ও এলাকাভিত্তিক ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন এনেছে সচিব কমিটি। এরপর বাড়ি ভাড়া ভাতার নতুন হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) জাতীয় বেতন স্কেলের সচিব কমিটির সূত্রে এসব তথ্য জানা যায়। 

সচিব কমিটির সূত্র জানায়, মূল বেতন বাড়ার সঙ্গে আগের হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হলে সরকারি আবাসনের ওপর প্রভাব পড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই বেতন কমিশন অঞ্চল ও গ্রেডভেদে বাড়ি ভাড়া ভাতার নতুন হার প্রস্তাব করেছিল। পরে সেই প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন করেছে সচিব কমিটি।

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়া ভাতার হার হবে—

১৬তম থেকে ২০তম গ্রেড: ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। অন্যান্য বড় শহরে এ হার হবে ৫০ শতাংশ। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার। দেশের অন্যান্য এলাকায় বাড়ি ভাড়া ভাতা হবে মূল বেতনের ৪৫ শতাংশ।

১০ম থেকে ১৫তম গ্রেড: ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা হবে মূল বেতনের ৫০ শতাংশ। অন্যান্য বড় শহরে ৪০ শতাংশ এবং দেশের অন্যান্য স্থানে ৩৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

৫ম থেকে ৯ম গ্রেড: এই গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাবেন।
অন্যান্য বড় শহরে এ হার হবে ৩৫ শতাংশ। দেশের অন্যান্য এলাকায় পাবেন ৩০ শতাংশ।

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব: এই ধাপের কর্মকর্তাদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা হবে মূল বেতনের ৪০ শতাংশ। অন্য সব সিটি করপোরেশন ও সাভারে ৩০ শতাংশ এবং দেশের বাকি এলাকায় ২৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর আগে, গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। এতে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে।

নতুন কাঠামোয় ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন স্কেলে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে-স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না। তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে। পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে। অন্যদিকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9