ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী © সংগৃহীত
ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারীকরণের বিষয়ে সঠিকভাবে খোঁজখবর করে সংসদের সামনে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলম। তিনি বলেন, দুঃখজনকভাবে সত্য হলো ইবতেদায়ি যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর উপর সরকার খুব কার্যকারী পদক্ষেপ আমাদের নজরে পড়ছে না। ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারীকরণ বা জাতীয়করণ অথবা তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য সরকার কোন উদ্যোগ গ্রহণ করবে কি করবে না?
প্রশ্নের জবাবে সংসদ সদস্যকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনি যদি আমাকে একটু আলাদা নোটিশ দেন আমি পুরা বিষয়টা সঠিকভাবে খোঁজখবর করে সংসদের সামনে উপস্থাপন করবো।