বদলে যাচ্ছে বিটিভির লোগো

০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ PM
বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশ টেলিভিশন © সংগৃহীত

প্রায় অর্ধশত বছরের পুরোনো ঐতিহ্যবাহী লাল-সবুজের লোগো পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন লোগোর নকশা ও ধারণা চেয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। তবে এ উদ্যোগ ঘিরে সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন মহলে তৈরি হয়েছে ক্ষোভ ও সমালোচনা।

রবিবার (৩০ আগস্ট) রাতে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বিজ্ঞাপনে বলা হয়, ‘ফিরছে নতুন রূপে বিটিভি। বাংলাদেশ টেলিভিশনের লোগো নির্মাণের গৌরবোজ্জ্বল অংশীদার হতে পারেন আপনিও। আপনার আইডিয়া অথবা লোগো ডিজাইন পাঠিয়ে দিন এই ঠিকানায় [email protected]।’

নতুন লোগোর নকশা বা ধারণা জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ সেপ্টেম্বর। বিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নতুন রূপে প্রতিষ্ঠানটিকে সাজানোর অংশ হিসেবে লোগো নিয়ে নতুন ভাবনা ও মতামত নেওয়া হচ্ছে।

ঘোষণার পর বিটিভির বর্তমান লাল-সবুজের লোগো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন দর্শক ও সংস্কৃতিসংশ্লিষ্টরা। কেউ কেউ পুরোনো লোগো অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন। আবার কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করে বর্তমান লোগোর প্রতি নিজেদের আবেগ ও ক্ষোভের কথা জানিয়েছেন। আবার অনেকেই লোগো পরিবর্তনের বদলে বিটিভির অনুষ্ঠান, সংবাদ পরিবেশনা ও কনটেন্টের মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

আবদুল্লাহ শিকদার নামে একজন মন্তব্য করেছেন, ‘পুরাতনটাই ঠিক আছে! ইতিহাস ঐতিহ্য সবকিছুতেই ভরপুর।’ 

রাজমান নামে আরেকজন লিখেছেন, ‘লোগোটা চেঞ্জ না করলেই ভালো হয়, এটা অনেক ইতিহাস বহন করে। সেম লোগো থাক, বাট প্রোগ্রাম চেঞ্জ হোক।’

শেখ ফরিদ আহমেদ নামের আরেকজন লিখেছেন, ‘লগো যেটা আছে সেটাই রাখুন বিশেষ করে বিটিভি এইচ ডি কিছুটা থ্রি ডি ট্রানজিশন টাইপ স্টাইল করতে পারেন, আর বিটিভির অন্যান্য চ্যানেল এর লগো পরিবর্তন করতে পারেন। আর ছোটবেলায় মাগরিব এর সুন্দর আজান শুনতাম সেই সুর শুনলে ছোটবেলার কথা মনে হয় সেটাকে পুনরায় যুক্ত করবেন প্লিজ।’

এবিষয়ে  বিটিভি প্রশাসন দাবি করে, লোগো বদলের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি; মূলত তরুণ প্রজন্ম বিশেষ করে জেন-জিদের সঙ্গে বিটিভির সংযোগ ঘটাতে এবং দর্শক ভাবনার একটা চিত্র পেতেই এই উদ্যোগ।

এ বিষয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন গণমাধ্যমকে বলেন, ‘বিজ্ঞাপনের মাধ্যমে মূলত নতুন ধারণা ও দর্শকদের মতামত জানতে চাওয়া হয়েছে। দর্শকদের কাছে বিটিভির গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন কনটেন্ট, পুরোনো আর্কাইভ, বিলিং পলিসি ও নীতিমালায় পরিবর্তন আনার পাশাপাশি পর্দার সামগ্রিক উপস্থাপনাও নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে।’

লোগো পরিবর্তন নিয়ে প্রচারিত বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আসলে এমন কোনো কিছু না যে আমরা করে ফেলেছি, সেরকম না। আমরা ধারণা চাই, কে কী ভাবছেন সেটা জানতে। আমরা ইমপ্রুভ করতে চাই।’

বিটিভির লোগোর রঙ এর আগেও পরিবর্তন হয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘বর্তমান লোগোর সঙ্গে দর্শকদের আবেগের বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই লোগোর সাথে আমাদের একটা ফিলিং কানেক্টেড আছে। যেসব কীর্তিমান শিল্পী এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন, কারও কাজকেই আমরা খাটো করব না।’

ভবিষ্যতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হলে সংশ্লিষ্ট খ্যাতিমান শিল্পীদের সঙ্গে আলোচনা করেই তা করা হবে বলে জানান তিনি। 

বিটিভির সাবেক উপ-মহাপরিচালক খ ম হারুন গনমাধ্যমকে বলেন, ‘বিটিভি কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনসম্পত্তি, তাই ব্যক্তিগত ইচ্ছায় একটি বিজ্ঞপ্তি দিয়ে এর মূল লোগো পরিবর্তন করে ফেলা যুক্তিসংগত নয়।’ 

তিনি বলেন, ‘লোগো পরিবর্তন করে তো আর প্রতিষ্ঠানের চেহারা চেঞ্জ করা যায় না। চেহারা চেঞ্জ করতে গেলে কনটেন্ট চেঞ্জ করতে হয়। লোগো তো হচ্ছে একটা সিগনেচার বা স্বাক্ষর।’ 

বিটিভির যাত্রা
বিটিভির বর্তমান লোগো শুধু একটি প্রতিষ্ঠানের পরিচয় নয়, বাংলাদেশের টেলিভিশন ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। বিটিভির যাত্রা শুরু হয় ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনে পাইলট প্রকল্প হিসেবে। তখন এটি পাকিস্তান টেলিভিশন করপোরেশনের একটি শাখা ছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে এটি রাষ্ট্রীয় টেলিভিশনে রূপান্তরিত হয় এবং নাম হয় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি। 

আরও দেখুন: ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?

লাল-সবুজের লোগোতে জড়িয়ে আছে শিল্পীদের স্মৃতি
বর্তমান লাল-সবুজের লোগোর ইতিহাস নিয়েও একাধিক শিল্পীর নাম উঠে আসে। স্বাধীনতার পর শিল্পী ইমদাদ হোসেন, কামরুল হাসান ও মুস্তাফা মনোয়ার এবং আর্ট ডিজাইনার মহিউদ্দিন ফারুকের মতো শিল্পীদের যৌথ ভাবনায় তৈরি হয়েছিল বিটিভির লোগোটি। এটি বদলে ফেলার পদক্ষেপে সংস্কৃতি অঙ্গনসহ নানা মহলে ক্ষোভ তৈরি হয়েছে।

লোগোটিতে সবুজ ফ্রেমের টেলিভিশন পর্দার মধ্যে উদীয়মান লাল সূর্যের প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। লাল-সবুজের এই সমন্বয় বাংলাদেশের জাতীয় পরিচয়ের সঙ্গেও যুক্ত হয়ে যায়। ১৯৮০ সালে বিটিভি রঙিন সম্প্রচারে যাওয়ার সময় মুস্তাফা মনোয়ার পুরোনো লোগোটিকে নতুনভাবে অঙ্কন করেন। 

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬