পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

১২ আগস্ট ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৪:৪৬ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের মোট ১৯ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

রদবদলে রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এবং র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

জেলা পর্যায়েও আনা হয়েছে একাধিক বড় পরিবর্তন। কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায় এবং পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ, পিবিআই ও এপিবিএনের চারজন এসপিকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি) পদায়ন করা হয়েছে চার নতুন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি)। তারা হলেন— মো. শরফুদ্দীন, মুহম্মদ আবদুল ওয়াহাব, মো. আকতার হোসেন এবং সিআইডির মো. তৌহিদুল আরিফ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ প্রশাসনের প্রশাসনিক ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যেই জনস্বার্থে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হারেদি ইহুদি নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, নেপথ্যে কী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9