১৭ ঘণ্টা লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চাইল বিদ্যুৎ অফিস

১১ আগস্ট ২০২৬, ০৮:০১ PM
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি © সংগৃহীত

গোপালগঞ্জ জেলা শহরে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ ঘণ্টাই বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। তীব্র গরমের মধ্যে টানা লোডশেডিংয়ের কারণে স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) কার্যালয়, বিদ্যুৎ উপকেন্দ্র এবং কর্মীদের ওপর ক্ষুব্ধ গ্রাহকদের হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) গোপালগঞ্জ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম পাওয়ায় পাওয়ার হাউজ এবং চরপাথালিয়ায় অবস্থিত ওজোপাডিকোর দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। গোপালগঞ্জ পৌর এলাকায় প্রতিদিনের ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট। অর্ধেকেরও কম বরাদ্দ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে সংস্থাটি।

নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, বিদ্যুতের দীর্ঘসূত্রী অচলবস্থার কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে অসন্তুষ্ট জনতা ওজোপাডিকো দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে দপ্তর ও উপকেন্দ্রগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, চিঠির কপি হাতে পেলেই প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হবে।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬