লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কক্সবাজারে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি

০৬ আগস্ট ২০২৬, ০৪:৪৭ PM
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ১১-দলীয় ঐক্যের নেতাদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ১১-দলীয় ঐক্যের নেতাদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন © টিডিসি

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা ১১-দলীয় ঐক্য।

স্মারকলিপিতে জনসাধারণের চলমান দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ১১-দলীয় ঐক্যের নেতাদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা শফিউল, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শামসুল হক শারেক, জেলা এনসিপির সদস্য সচিব ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ ১১-দলীয় ঐক্যের অন্য নেতারা।

স্মারকলিপির দাবিগুলো পাঠ করেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সাকিবকে ‘খুনীর দোসর, ফ্যাসিস্ট’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাই…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অনুশ্রী পেল হারমোনিয়াম; স্বপ্…
  • ০৬ আগস্ট ২০২৬
হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৮৬০ জনের
  • ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬