প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি যুক্তিসংগত

২১ জুলাই ২০২৬, ০১:১৩ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © টিডিসি ফটো

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া যুক্তিসংগত মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। আমরাও স্যরি যে, ৫ মাস সরকারের দায়িত্ব পালন করছি। কিন্তু বিষয়টি এখনও নিরসন করা হয়নি।’ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ দুঃখজনক দুর্ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে প্রশ্নের জবাবে একথা বলতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার মাধ্যমে জানতে পারলাম মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি ক্ষতিপূরণ দিতে উচ্চ আদালতের নির্দেশনা দেওয়া আছে। যদি তাই থাকে, তাহলে আদালতের আদেশ যাতে বাস্তবায়ন হয়, সে ব্যাপারে আজই আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। আমরা চাই ক্ষতিগ্রস্তরা যেন উপযুক্ত ক্ষতিপূরণ পান।’

আরও পড়ুন: ৫ কোটির স্থলে সরকারের আশ্বাস ২০ লাখ, কার্যকর হয়নি সেটাও—হাইকোর্টের নির্দেশনাও উপেক্ষিত

দ্য ডেইলি ক্যাম্পাসের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান আরও বলেন, ‘‘নিহতদের শহীদ হিসেবে সনদ বা তালিকাভুক্ত করার বিষয়টি আলোচনার বিষয়। কারণ এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনায় মানুষ মারা যান। সবাইকে তো শহীদ হিসেবে গণ্য করা যায় না। তবে মাইলস্টোনে যারা নিহত হয়েছেন, তারা প্রায় সবাই শিশু। এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আমরা সমবেদনা জানাই।’

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9