খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না

১৬ জুলাই ২০২৬, ১০:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:০৫ PM
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার © টিডিসি ফটো

ঝালকাঠি পৌরসভা এলাকার খালের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকায় এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। 

জেলা প্রশাসনের আয়োজনে এবং ঝালকাঠি পৌরসভার সার্বিক সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অভিযানে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়নার নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, খালের জমি দখলমুক্ত করা গেলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, খালের জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে খালের জায়গায় থাকা স্থাপনাগুলোও সরিয়ে নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার খালগুলো দখলমুক্ত রাখা, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য খালেও একই ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬