আগের পোষাকে ফিরলো পুলিশ, গেজেট প্রকাশ 

১৯ জুন ২০২৬, ০৭:৩৩ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

গাঢ় নীল এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে তৈরি আগের পোশাকে ফিরছে বাংলাদেশ পুলিশ। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকের রঙের ক্ষেত্রে আগের রূপ ফিরিয়ে আনা হলেও এবার সবার ট্রাউজার বা প্যান্টের রঙে অভিন্নতা আনা হয়েছে। এবার কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাদের প্যান্টের রঙ হবে ‘খাকি’।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের সংস্কার ও জনসাধারণের কাছে বাহিনীটির গ্রহণযোগ্যতা বাড়াতে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় পুলিশের পোশাকের রঙ ও মনোগ্রাম পরিবর্তনের উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। বিভিন্ন পর্যায় থেকে আসা প্রস্তাবনা এবং ট্রায়াল শেষে অবশেষে আগের গাঢ় নীল ও হালকা অলিভ রঙের পোশাকই চূড়ান্ত করা হলো, তবে সবার প্যান্টের রঙে এবার পরিবর্তন এনে খাকি করা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬