ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর

২১ মে ২০২৬, ০৮:৪৫ AM
 বিআরটিএ লোগো

বিআরটিএ লোগো © টিডিসি ফটো

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২০ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত ২৪ ঘণ্টা চালু থাকবে এই নিয়ন্ত্রণ কক্ষ।

বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ যাত্রায় যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ, সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহা, ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে যানজট পরিস্থিতি মনিটরিং, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিআরটিএ, পুলিশ বিভাগ, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), সেতু বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগসহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বিআরটিএ সদর কার্যালয়, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ তে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।’

আরও বলা হয়, ‘২০ মে ২০২৬ তারিখ হতে ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত যানজট পরিস্থিতি ও সড়ক দুর্ঘটনার তথ্য, অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা থাকবে।’

নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বরগুলো হলো— ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ ও ০১৫৫০৭২২০৬৬। এছাড়া টেলিফোন নম্বর +৮৮-০২-৫৫০৫৮১৮১ এবং +৮৮-০২-৫৫০৫৮১৮২-এও যোগাযোগ করা যাবে।

ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে বিআরটিএ।

চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬