সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী 

১০ মে ২০২৬, ০৮:২৪ PM
সেই নব দম্পতির বিয়েতে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই নব দম্পতির বিয়েতে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

রাজধানীর ফার্মগেট খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনের এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার পরদিন নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তাদেরকে তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও পৌঁছে দেন। 

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা বেশ মুগ্ধ হন। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান, তখনও বর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি। প্রধানমন্ত্রী নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। আজ উপহার পেয়ে নবদম্পতির পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে।

রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যস্ত কর্মসূচির মাঝেও সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতি এটিকে মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পৃক্ত থাকার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছে।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬