১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কৃষক কার্ড বিতরণ ও খালখনন কর্মসূচি উদ্বোধন করতে

০৬ মে ২০২৬, ০৯:০৫ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © ফাইল ফটো

কৃষকদের কল্যাণে সরকারের গ্রহণ করা উদ্যোগ কৃষক কার্ড বিতরণ ও খালখনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে শুক্রবার চাঁদপুর এবং ২৫ মে সোমবার ফেনী জেলা সফর যাচ্ছেন। দুই জেলাতেই তিনি কৃষক কার্ড বিতরণ ও খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।

পানি সম্পদ মন্ত্রী বলেন, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আগামী ১৬ মে শুক্রবার প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।

এ্যানি বলেন, আপনারা জানেন, আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী এরই মধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন।

তিনি আরও বলেন, আমাদের মন্ত্রী এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে। হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ (চলমান) রাখতে পারবো। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি কন্টিনিউ করব।

এ সময় এ্যানী বলেন, বর্ষা মৌসুমের আগে মে মাসে প্রধানমন্ত্রী দুইটি জেলায় যাচ্ছেন সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন ২৫ মে এবং চাঁদপুর যাচ্ছেন ১৬ মে।

এদিন সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানি সম্পদ ব্যবস্থার এই সভা হয়। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে, সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান পানি সম্পদমন্ত্রী।

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬