মা হারালেন সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

০৬ মে ২০২৬, ১১:২৮ AM
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা স্কুল শিক্ষিকা বেগম জেবুন্নেছা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা স্কুল শিক্ষিকা বেগম জেবুন্নেছা © টিডিসি সম্পাদিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা স্কুল শিক্ষিকা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) ভোরে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বেগম জেবুন্নেছা ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে। তার সন্তানেরা তাদের মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন। 

আরও পড়ুন: তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে এক শোকবার্তায় তিনি বলেন, ‘বেগম জেবুন্নেছার মৃত্যুতে তাঁর শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন নীতিপরায়ণ। মরহুমা বেগম জেবুন্নেছা একজন আদর্শ মহিলা হিসেবে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।’

তিনি আরও বলেন, ‘দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসিব করেন এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’ বিএনপি মহাসচিব শোকবার্তায় বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬