হামে প্রাণ হারাল ৩১১ শিশু, একদিনেই ১৭ জন

০৪ মে ২০২৬, ০৫:৫৭ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © সংগৃহীত ও সম্পাদিত

রবিবার (৩ মে) সকাল ৮টা থেকে আজ সোমবার (৪ মে) একই সময় পর্যন্ত হাম আক্রান্ত ও এ রোগের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত দুই জন ও সন্দেহজনক হাম রোগে আরও ১৫ জনের মৃত্যু হয়। এসব শিশুর ১১ জনই ঢাকা বিভাগ ও ৮ জন ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ নিয়ে গত ১৫ এপ্রিল থেকে হামের উপসর্গ নিয়ে ২৫৯ ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৫২ জন শিশুর মৃত্যু হলো।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ৩০২ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৪১ হাজার ৭৯৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেল। আর পরীক্ষা-নিরীক্ষা শেষে হাম শনাক্ত হয়েছে মোট ৫ হাজার ৪৬৭ জনের শরীরে।

একই সময়ে মোট ২৮ হাজার ৮৪২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ২৫ হাজার ১৫১ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বিভাগভিত্তিক পরিসংখ্যানে এ পর্যন্ত আক্রান্তের শীর্ষে রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগ। গত ১৫ মার্চ থেকে ঢাকায় মোট ৩ হাজার ৭৪৮ জন নিশ্চিত হাম রোগী এবং ১৮ হাজার ৯৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে এই বিভাগে মারা গেছে নিশ্চিত ৩৪ ও সন্দেহজনক ১২৭ জন। আর রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছে ১০৩৪ ও সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬০ জন। এই বিভাগে মৃত্যু হয়েছে মোট ৭৩ জনের, এর মধ্যে ৭০ জনই সন্দেহজনক হাম রোগী।

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9