হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

০৩ মে ২০২৬, ০৬:২২ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল, আর ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আজ রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪৪ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগী মারা গেছেন ৫০ জন। সবমিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে ২৯৪ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৯৫ জন। এদিকে এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন। আর সব মিলিয়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৯০ জন।

এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬