গাজীপুরে হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

০৪ মে ২০২৬, ০৪:৩৯ PM
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। জেলায় হামের উপসর্গ নিয়ে রোগী বাড়ার মধ্যে এই মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ৮টায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুই শিশু হলো রাইহান (৯ মাস) ও সিফাত (৫ মাস)। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, রবিবার সন্ধ্যা সাতটার দিকে হামে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন থাকা দুই শিশুর মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে জেলায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। তবে বর্তমানে হাসপাতালে মোট কতজন রোগী চিকিৎসাধীন রয়েছেন—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ রোধে শিশুদের নিয়মিত টিকাদান সম্পন্ন করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬