ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

ইমতিয়াজ রাহিক

ইমতিয়াজ রাহিক © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজ রাহিক (২১) নামের এক কলেজছাত্র মারা গেছেন। সোমবার (৪ মে) সকাল আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইমতিয়াজ উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইমতিয়াজের মামা মো. রিয়াদ হোসেন বলেন, ‘আমার ভাগনে ইমতিয়াজ রাহিক কিছুদিন ধরে জ্বরে ভুগছিলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। রবিবার বিকেলে আবার শরীর খারাপ লাগলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থান অবনতি হলে রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটায় সে মারা যায়।’

চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগে দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভূঁইয়া রিয়াদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বরে আক্রান্ত রোগী ইমতিয়াজের পুরো শরীরে ভাইরাসে ছড়িয়ে পড়েছ। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নোবিপ্রবি উপা…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬