সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

২৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ PM
সংসদে অসুস্থ জামায়াতে ইসলামীর এমপি হাফেজ রবিউল বাশারকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদে অসুস্থ জামায়াতে ইসলামীর এমপি হাফেজ রবিউল বাশারকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের তৎপরতায় সুস্থ হয়ে ওঠেন তিনি। অধিবেশনের বিরতির সময় তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, এমপি হাফেজ রবিউল বাশারকে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আরও পড়ুন: ঢাবির ছাত্রাবাসের সামনে টিটন হত্যায় ফের আলোচনায় সেই ইমন

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এ সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬